প্রথম দেখা BY SaYaN JaNa (Bengali Poetry )

Sayan Jana



 প্রথম দেখা

—সায়ন জানা


তোমাকে দেখার প্রথম সময়ে

ভেবেছি আমার মনের গোপনে–

বেঁধেছি মোর আশা ।

 

হালকা-ঈষৎ-অল্প-হাসি,

তোমায় আমি ভালোবাসি —

দেখেছি পথের দিশা ।

 

জানি তুমি অনেক দূরে ,

তবুও তোমার গানের সুরে ;

সুর মেলানোর নেশা ।

 

বুঝবে কি তুমি ?

কত দূরে থেকে আমি —

করেছি প্রত্যাশা ।

 

শেষ প্রান্তে আছো তুমি 

অপর প্রান্তে আমি–

হবে দুজনের দেখা ।

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !