সুবর্নরেখার প্রতি BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 

সুবর্নরেখার প্রতি 

সায়ন জানা

 

দূর হতে শুনেছি তোমারে ,

বুঝিনি জিজ্ঞাসায় বাঁধবে আমারে ।

 

সুযোগের হাতছানিতে 

হটাৎ তোমার কাছে আনিতে—

 

এ এক বিশাল সাম্রাজ্য ,

থেকেছ তুমি রূপ-সজ্জ্যে ।

 

কি জানি কত কাহিনীতে—

রয়েছে তোমার ইতিহাস —-

এ এক দানবের আভাস ।

 

কখনও তোমার রাগে ,

ভাসিয়েছ বাড়ি —

কখনও তুমি ত্যাগে 

দিয়েছ প্রানের ছাড়ি ।

 

কেউ বলে তুমি এক

উজ্জ্বল শিক্ষা—

সুবর্ন তোমার চিন্তাতে ,

দাও প্রানের ভিক্ষা ।

 

বালুকাময় তোমার দেহ 

সোনালী বর্ণে সজ্জিত —

রবির তপ্ত বিকিরনে—

তুমি পরিচিত ।

 

জানে তোমায় সুবর্নরেখায়,

জানে বইয়ের পাতায় পাতায় ।

 

জানে না তোমায় পাশে এসে ,

দেখেনা কাছে এসে ।

 

দূর থেকে তুমি লালিত—

প্রকৃতিতে তুমি পালিত ,

 

বালুকাময় তোমার শরীর 

তুমি ক্ষনিকের জলরেখা —

তোমাতে দেখেছি অশান্তির নীড়,

তুমি সুবর্নরেখা ।

 

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !