ভ্রমন তৃষ্ণা BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 ভ্রমন তৃষ্ণা

সায়ন জানা 

 

ঘুরতে যেতে বহু জায়গায়

যেতাম কেবলই আমি —

মনটা আমার আসতে না চায় ,

একটু পাগলামি ।

 

চার দেওয়ালের মধ্যে থেকে ,

হয়েছি আমি বদ্ধ 

এবার ভ্রমণ গায়ে মেখে 

না থাকিতে আবদ্ধ ।

 

উদাস মনের মুক্ত হাসি ,

চলেছে পথে পথে 

বাড়ি যেন হয়েছে বাসি —

থাকার সাথে সাথে ।

 

নতুন পথের অগ্র পথিক 

ছুটছে পিছু পিছু —

যদিও পথ না হয় সঠিক 

ভুলেছি পথ কিছু ।

 

ভ্রমণের আনন্দের আজি ,

মেতেছি কয়েকদিন 

অজানা পাখির সুর খুঁজি 

তাইতো উড়ছি দৈনন্দিন ।

 

পাখির মতো নতুন আকাশে 

ঘুরছি আমি যত 

মৃদু – মন্দ – স্নিগ্ধ – বাতাসে 

নতুন দেখা শত শত ।

 

ভ্রমন হল এমন কিছু ,

বুঝতে নাহি চায় 

সব সময়ই চলছে পিছু ,

মুক্ত মন দেয় ।

 

মুক্ত মনের দিক্ত হওয়া 

বইছে ফুর ফুর ,

প্রকৃতি ভালোবাসায় ছাওয়া 

গাইছে বহু সুর ।

 

সুর যখনই মনের মাঝে 

বেজে উঠেছে ,

কোন মানুষ নিজের কাজে 

ভ্রমণকে বেছেছে ।

 

ভ্রমণ আমার ভ্রমণ সবার ,

ভ্রমণ বিশ্বময় —

ভ্রমণ তাহলে হল না কার 

ভ্রমনেই সবার জয় ।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !