আমাদের বন্ধু BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 আমাদের বন্ধু

—সায়ন জানা

 

উদ্ভিদরাজী মোদের ভাই

প্রতি মুহূর্তে এদের চাই ,

 

সুখে-দুঃখে অসময়ে–

প্রয়োজন সব সময়ে ,

 

জানায় তাদের আপন কথা ,

আমরা দিই তাদের ব্যাথা ।

 

ছিঁড়ে দিই গাছের পাতা 

ভেঙে দেই ওদের মাথা ।

 

তবুও ওরা চুপটি করে ,

সইছে মোদের অত্যাচারে–

বলছেনা কোনো কথা ।

 

করছেনা কোনো প্রতিবাদ 

ভুলছেনা বন্ধুত্ববাদ ;

 

প্রকৃত বন্ধুত্ব বোঝে , প্রকৃত বন্ধু–

বন্ধুত্ব বজায় থাকে শুধু 

থাকবে চিরটাকাল শুধু বন্ধু ।


সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !