ভালোবাসার প্রতি BY SaYaN JaNa (Bengali Poetry)

Sayan Jana


 

ভালোবাসার প্রতি 

সায়ন জানা 

 

না জানি কোথা থেকে ,

দেখারই ছলনাতে—

হয়েছি প্রেমে অন্ধ ।

 

টানা টানা ওই চোখে

ঔজ্জ্বল্য হাসি মুখে 

পেয়েছি প্রেমের গন্ধ ।

 

কালো কেশের প্রাবন্যে,

তোমার ওই লাবণ্যে;

এসেছে জীবনে ছন্দ ।

 

বুক ভরা ভালোবাসায়—

থাকিব বহু আশায় ,

না থাকিতে মন্দ ।

 

যদিও তোমার কাছ থেকে ,

ভালোবাসার গন্ধ মেখে ,

ছেড়েছি বহু দ্বন্দ ।

 

তবুও তুমি দূরে চলে 

পাখির মতো ডানা মেলে ,

উড়িলে জীবন পথজলে ।

 

বুঝছনা যদিও এখন 

চলে গেলে বুঝবে তখন —

পাবে না আর মন ।

 

কবিতার লাইন কবিতায় রেখে ,

বলছি আমি তোমায় ডেকে ,

বহু তথ্য পাবে শেষে ।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !