প্রকৃতির ডাক BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana



প্রকৃতির ডাক 

সায়ন জানা

 

বসে আছি গাছের তলায় 

শান্ত দুপুর বেলায় ,

আছি কেবলই আমি ।

 

জানিনা কোন আকর্ষণে —

ডেকে আনে আমার মনে ,

বলে শুধু চলে আয় ।

 

হটাৎই জাগ্রত আমি ;

শ্রোতার কর্ণে উঠল ধ্বনি–

আমার কর্ণকুহরে ।

 

জাগ্রত কেবলই আমি 

পাশে আছে প্রকৃতি জানি 

এ অবেলায় ।

 

পাইব আমি সারাজীবন–

স্নিগ্ধ মুক্ত প্রকৃতির মন ;

থাকবে আমায় ঘিরে ।

 

এই আশাতেই থাকিব ,

এই আশাতেই বাঁচিব ,

আমার জীবন সংগ্রামে ।


                                                         সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !