ঘড়ির জীবন BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana



ঘড়ির জীবন 

–সায়ন জানা

 

ঘড়ি মোদের কর্মজীবন ,

জীবন মোদের বিরাট গগন —

ছুটিছে সময় তালে ।

 

বন্ধ পথে থাকছেনা আর ,

দ্রুত পথে হচ্ছে পার—

পরের গমনকালে ।

 

ক্ষুদ্র সময় বিরাট জীবন ,

ধরিতে পারে কতজন ;

সময় সূচনকালে ।

 

মিনিট প্রতি সেকেন্ডে থেকে ,

ঘন্টার দিকে ছুটছে বেঁকে—

জীবন পথতালে ।

 

জীবন মানে নয়কো বাঁচা —

বিশ্ব মাঝে শুধু নাচা ,

ঘড়ির মতো ছুটতে মজা ।

 

ঘূর্ণনের এই বক্র পথে 

বহু সংগ্রাম বহু মতে—

চলতে হবে সবার সাথে ।

 

স্তব্ধ কখনও না হওয়া চাই ,

ব্যর্থ জীবন না যেন পাই ,

শুধু সময়কালে চলতে চাই ।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !