Meeting at Noon By SaYaN JaNa (Bengali Poetry )

Sayan Jana


 Meeting at Noon 

সায়ন জানা


তুমি মেঘহীন উজ্জ্বল আকাশে ,

থাকো তারার মতো জ্বলজ্বলে —

চায় সবাই তোমার সুভাসে,

থাকিতে ঝল-মলে ।

 

শত-শত দর্শকের চক্ষু নির্যাসে—

থাকিতে চায় , তোমার পাশে,

তুমি থাকো ওই আকাশে,

মৃদু-মন্দ , স্নিগ্ধ বাতাসে ।

 

অপেক্ষারত আমিও তাই ,

অন্য আর এক দর্শক ;

সবার সাথে, সাথী হয়ে –

আমি প্রথম স্পর্শক ।

 

মৃদু গতিতে , তারা-দর্শকে ,

সম্পর্কে টানটান—

দর্শক তাই তারার স্পর্শকে ,

নতুন জীবন পান ।

 

তারার শক্তি দর্শকের জন্য ;

থাকে বা কতক্ষন —

দর্শক ভাবে , নিজে ধন্য ,

তারাই আমার আপন ।

 

ক্ষমতাবান সূর্যদেব ,

দেয় না তারারে শক্তি;

বোঝে না দর্শকের আবেগ—

পায়না তারা মুক্তি ।

 

বিনা শক্তিতে , তবুও তারা ;

দেখা দেয় দর্শককে ,

দুজন-দুজনাকে ছেড়ে ,

থাকবেনা এ জগতে ।

 

এ বিশ্ব ও তাই বোঝায় সূর্যদেবেরে

ওরা প্রকৃতির শক্তি—

তুমি থাকো একটু সবুরে,

দাওনা তারারে মুক্তি ।

 

শুরু তাই তারার আকাশে,

দেওয়া দর্শকের স্পর্শক—

সাক্ষী এবারও নতুন বাতাসে ,

থাকবে দুজনে বন্ধক ।


সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !