আমি ছেলে By SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana



 আমি ছেলে 

সায়ন জানা


আমি এক নতুন জগৎ দেখব বলে ,

এসেছি তোমার কোলে —

বহু সমস্যা ; বহু বাধায় ,

তবুও গর্ভে নিলে ।

 

জীবন দিয়ে লালিত পালিত ,

রেখেছ মায়ার জালে —

স্বপ্ন তোমার ভাঙন স্রোতে ,

পুত্র জন্ম দিলে ।

 

ছেলের আশায় মাতৃ জীবন,

সফল হওয়ার প্রমান —

নাকি বিজ্ঞান ও আজ কুসংস্কারে ,

দেখাচ্ছে পিতৃত্বের টান ।

 

জন্ম নিয়ে নতুন আকাশে ,

উড়বে সূর্যের আলোয় —

হাঁটার আগে ভবিষ্যতের 

পবিত্র জীবন বিলোয় ।

 

যখন ছেলে , হাটি হাটি,

কত না খুশিতে —

মা-বাবার চোখের মণি ,

থাকে স্বস্তিতে ।

 

যৌবন ও হাতছানি দেয় ,

কিছু বছর পরে —-

ছেলে এখন ফুল প্যান্টে ,

চুলের বাহার করে ।

 

শুরু হয় সেই সংগ্রাম—

যা , না বোঝাতে চায় ,

বুঝেও আজ টানা-পরনে ,

College fees না পায় ।

 

আমি ছেলে , তাই দেখি সব ,

না থাকিতে চুপ—

চোখের জলে রক্ত ধুয়ে ,

পড়ে টুপ টুপ ।

 

আমি ছেলে , তাই ছাতার মতো খোলা আকাশে ,

থাকি দাঁড়িয়ে —

বৃষ্টি হওয়ার পূর্ব ক্ষনে ,

নিই সবাইকে ঘিরে ।

 

আমি ছেলে, হালকা-ঈষৎ প্রেমের আভায় ,

পরশ হওয়া ঠোঁটে ;

পরিবার ও Break Up ভয়ের ,

থাকি গুটি-শুটিতে ।

 

আমি ছেলে, বাসের ধাক্কায় College ফেরা,

আপন দিক তাকিয়ে—

হটাৎ আসে কানে খবর ,

বাবা যাচ্ছে মাকে দিয়ে ।

 

আমি ছেলে , দেখি দু-চোখে ভাসে ,

এক ধারেতে ভবিষ্যৎ আর অন্য ধারেতে পরিবার —

একে অপরের শত্রু হওয়ায় ,

নিচ্ছি তাই সংসার ।

 

আমি ছেলে , আমি হারাই College ।

আমি ছেলে , আমি Modern Age ।।

 

আমি ছেলে, সহ্য তাই Break-Up ।

আমি ছেলে, দেয় আমাকে Call-Up ।।

 

আমি ছেলে, বানাই আমার জগৎ ,

আমি ছেলে, আমি আমার ভবিষ্যৎ ।

 

আমি ছেলে, আমি দেখাই আমার কাজে ।

আমি ছেলে, আমার থাকেনা কোনো লাজে ।।

 

আমি ছেলে, আমি আলাদিনের প্রাসাদ ।

আমি ছেলে, আমি পরিবারের ছাদ ।।

 

আমি ছেলে , আমি থাকি আমার মধ্যে ।

আমি ছেলে , আমি থাকব সবার মধ্যে ।।

 

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !