আমি মেয়ে BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana



আমি মেয়ে

সায়ন জানা

 

আমি এক সুশীল , কোমল স্বপ্ন নিয়ে ,

এসেছি এই পৃথিবীতে —

আমি স্নিগ্ধ হওয়ার লালন পালনে ,

হব সাবিত্রীতে ।

 

নতুন জগৎ দেখব আমি ,

সাজাব আমি নিজে—

মায়ার-জাল ভাঙব আমি ,

দেখাব নিজের কাজে ।

 

চুপ -চুপ আর কত চুপ 

আমি থামব সকাল থেকে —

সন্ধ্যা হলে বাড়ির মধ্যে ,

থাকছি আমি মেপে ।

 

স্বাধীন ভারত ; স্বাধীন নারী —

মায়ের দেশ , এই ভারত ,

নাকি দেশ – বিদেশে নারীর জগৎ 

বানিয়েছে কোনো রথ ।

 

তোমার দৃষ্টি , আমার সম্মান —

রয়েছে সবার কাছে ,

তাই বলে কি ? শরীর আমার ,

লিপ্ত হওয়া ঠোঁটে ।

 

বাঁধন বেঁধে সোনার খাঁচা ,

খাঁচায় দিয়েছ ভরে—

দম দিয়েছ বন্ধ করে ,

নতুন সমাজ গড়ে ।

 

আমি মেয়ে , তাই থাকি চুপ,

নিচ্ছি সব শয়ে ,

মন-মানিয়ে নিচ্ছি বলে 

ভেবো না ক্ষমতা নহে ।

 

আমি মেয়ে , বাসের মধ্যে ছেলের দল 

শকুনরা তাকিয়ে —

তপ্ত জীবন , কুদৃষ্টিতে ,

নিচ্ছি শরীর লুকিয়ে ।

 

আমি মেয়ে , মায়ের মর্ম তোমার চোখে 

হেল্কির পাত্রী নই ,

মমতার মাঝে শাসন-শাষকে 

সব কিছুই সই ।

 

আমি মেয়ে , মায়ার মধ্যে মানিয়ে নেওয়ার 

ক্ষমতা পেয়েছি —

সেই ক্ষমতার বাবা-মাকে

সুখী করেছি ।

 

আমি মেয়ে , ছোট পোশাকে বেরিয়ে পরা ,

পাড়ার পুজোতে—

কথার মাঝে , কথা ওঠে ,

ওঠে সম্মানেতে ।

 

আমি মেয়ে , ভয়ের সাথে থাকি আমি ,

এই বুঝি , কি হয় ?

আমি মেয়ে , তাই বলে কি ,

সন্ধ্যাতে রাত্রি হয় ।

 

আমি মেয়ে , চাই আমি দেখতে সমাজ ,

আমি মেয়ে , তাই চাইছিনা সমাজের লাজ ।

 

আমি মেয়ে , আমি চাই স্বাধীনতা ,

আমি মেয়ে , আমি চাই না পরাধীনতা ।

 

আমি মেয়ে , আমি সমাজের নারী ,

আমি মেয়ে , আমি গর্বিত ভারী ।

 

আমি মেয়ে , চাই শান্তি , চাই না অসম্মান —

আমি মেয়ে , আমি দিই তোমার দাম ।

 

আমি মেয়ে , তাই আমি মা ।

আমি মেয়ে , আমি সব পারিনা ।।

Play

MagicShuffle Game
Play !