শুধু একটি কথা BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana

 


শুধু একটি কথা

—সায়ন জানা


   দূর থেকে দেখেছিলাম তোমারে 

   বুঝিনি শুধাবে মোরে-

   শুধু একটি কথা ।

 

   ভাবিতে আমি অভিপ্রায় ,

   কেবলই জানিতে চায় —

   বলা বাহুল্যই এ কথা ।

 

   মনে মনে শুধালেম আমি ;

   সত্যি কি জানে অন্তর্যামী ?

   না চাহি বলিতে চায় ।

 

   এক গুচ্ছ রজনীগন্ধায় 

   ভাবিতেছিলেম সন্ধ্যায় —

   পূর্ব সময়ের কথা ।

 

   তখন তো জানতেম নে 

   কি হতে চলেছে মনে —

   মনের গোপন কথা ।

 

   সত্যিই কি ফিরে পাব ,

   তাকে কি নিয়ে যাব—

   এ এক মরণ ব্যাথা ।

 

   যদি স্তব্দ হয়ে যায় সব অবসান 

   শুরু হবে নতুন দিনের গান–

   শুধু কথা ,আর শুধু কথা ।

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !