আমরা ভারতবাসী BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 আমরা ভারতবাসী

সায়ন জানা

 

দুর্ভাগা এই ভারতবর্ষ ,

দেখছি সবাই বসে—

লাগাচ্ছি শুধু সংঘর্ষ 

সংস্পর্শে এসে ।

 

জানিনা না কিছুই ,

কি করছি আমরা —

মানছিনা শুধুই ,

বসত বাড়ি ছাড়া ।

 

ভাই-ভাই হানাহানি ,

খুনো-খুনি সব ,

পিতৃ পুরুষের মান হানি 

সাজ সাজ রব ।

 

স্বার্থ ফুরালে ভুলছি সবই 

মানুষের অন্তরালে 

বিশ্বাস সব হারিয়ে যাবেই 

অর্থের আকালে ।

 

বাঁচব কি করে, বন্ধু নেই যে 

আমরা সবাই রাক্ষস যে ।

 

আমার এই ভারত 

তোরে করেছি কলুষিত 

জীবন থেকে চলেছে শরৎ , (শরৎ এখানে আনন্দের প্রতীক )

ভারত দূষিত ।

 

কিভাবে হল এমন দূষণ 

কারা চালাচ্ছে এমন শোষণ ।

 

আমাদেরই মতো নররাক্ষস ।

আমাদেরই মতো নররাক্ষস ।।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !