জীবনের ছন্দ BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 জীবনের ছন্দ

সায়ন জানা

 

সকাল থেকে উঠেছি যখন ;

পশু-পক্ষী ডাকছে তখন —

 

বলছে ওরা উঠে পড় ,

বের কর তোর মুখের স্বর ,

 

স্বরের সুরে বিশ্ব জুড়ে 

কলকাকলি মধুর সুরে—

 

পক্ষীরা এই নিস্তব্দতাকে 

ভাঙতে গিয়ে আমায় ডাকে ।

 

আমি যখন গাছের তলায় —

ওরা সবাই পত্রশালায় ।

 

এমন সময় প্রভাত আলো 

আকাশে উঠে প্রাণ জুড়ালো ;

 

সোনালি সেই স্বর্ন আভায় ,

স্বর্নজ্জ্বল পত্র শোভায় ।

 

বট-আকন্দ ও শটিবানে ,

পড়ছে তারই আলো গগনে ।

 

এখন সকাল উঠল বেজে 

গ্রাম্য বসতি লাগল কাজে ।

 

প্রতিদিনের নিয়মানুসারে —

চলছে বিশ্ব একই সুরে ।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !