প্রথম রেলগাড়ির ভয় BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 প্রথম রেলগাড়ির ভয় 

সায়ন জানা 

 

হটাৎ খবর শুনে আমি 

জানালার পাশে একটু থামি ।

 

চলছিল কথা উচ্চস্বরে—

কানে শুনে মাথা ঘুরে ;

 

বলল সবাই ; কোথায় যাবে ?

সুন্দরবনে , সে তো বাঘে খাবে ।

 

ওখানে না হয় নয় 

দিঘা যেতে ঠাম্মি কয় ।

 

তোরা যা ঘুরে আয় —

এবার সবাই দেয় শায় ।

 

ঠিক হল যাবে ট্রেনে —

বলে কি ! সেটাতো যায়না থেমে ।

 

বিপদ হল বটে ,

চলছিল মতলব আমার ঘটে ।

 

আমি গিয়ে বললাম সবারে —

যেও না ট্রেনে চড়ে—

 

শুনলনা কেউই আমার কথা ,

তাই আমি পেলাম ব্যাথ্যা ,

 

ছাড়িনি তবুও আমি 

বললাম যাওয়াটা কি খুবই দামি ?

 

কানটি ধরে বলল ঠাম্মি —

যাওয়ার সময় অজুহাত অমনি ।

 

যাবি যা না হয় নয় —

ব্যঘরা দিলে মারতে কয় ।

 

ভয়ে আমি গুটি-শুটি 

ট্রেনের কথা শুনেছি মোটামুটি ।

 

উঠতে গেলে খুব সাবধান 

যেতেও পারে আমার জান ।

 

তবু আমায় যেতে হল 

ট্রেনে উঠে সবাই বলল ,

 

তুই কেবলই ভীতু ,

তাই তো বকা দিই শুধু —

 

কি বল ! কেমন আনন্দ 

মনে আমার চলছে মন্দ ।

 

এই যেন পড়ে গেলাম 

হটাৎ দিচ্ছে নীল সেলাম 

 

ভয়টা আমার একটু কমেছে —

সব ভাবনা মুছে গেছে ।

 

ট্রেনের শব্দ ঝমা-ঝম 

আনন্দ বেশি , ভয় কম ।

 

যদি আমি না আসতাম ,

মনটা আমার বলত থাম ।

 

এবার কোনো নেই পিছুটান ,

যাবে না তার মান-সম্মান ।

 

আমি আর হবনা ভীতু —

রসিক করে বলবে না চিতু ,

 

সত্যি ট্রেনে মজা আছে ভাই 

তাই তো আমি ছুটে যাই ।

 

তোমরা সবাই চড়বে কিন্তু 

তোমাদের ভাই আমি সন্তু ।

 

সমাপ্ত 

Play

MagicShuffle Game
Play !