গ্রাম্য শ্রমিক BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana


 গ্রাম্য শ্রমিক 

–সায়ন জানা

 

জঙ্গলাকীর্ন গ্রাম্য মাঝে 

ওই যে কারা ব্যস্ত কাজে ;

 

পরিশ্রমে ঝরাচ্ছে ঘাম 

বুঝেছি আমি ওদের দাম ।

 

সকাল থেকে সন্ধ্যে 

কাজ করছে বাধ্যে ।

 

এদের ফসল তুলছে যারা 

ধনী মহাজন আবার কারা ।

 

খাচ্ছে তারা লুচি-মিষ্টি 

দেখছেনা ওদের করুন দৃষ্টি ।

 

মাঠে-ঘাটে খাটছে তারা ,

হচ্ছেনা কিছু এদের ছাড়া ।

 

তুলছে এরা ইমারতী 

অত্যাচারীর মারফতী ।

 

দিচ্ছে এদের যন্ত্রনা 

করছে শুধু মন্ত্রণা ।

 

সব কিছু দূরে ঠেলে ,

তবুও জীবন দেবে মেলে—-

 

গ্রাম্য-শ্রমিক গ্রামের মাঝে 

সাজাবে জীবন সবার সাথে ।

 

সমাপ্ত

Play

MagicShuffle Game
Play !